সংক্ষেপ

চিকিৎসাসেবা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলে গতকাল শুক্রবার বিনা মূল্যে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি সামির হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল আলমের নেতৃত্বে ২০ জন চিকিৎসক চক্ষু, সার্জারি, গাইনি, অর্থোপেডিক, হৃদ্রোগ, মেডিসিন, বক্ষব্যাধি, নাক-কান-গলা, দন্ত, ইউরোলজি সমস্যায় আক্রান্ত রোগীদের দেখে ব্যবস্থাপত্র দেন।