চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। চাঁদপুর প্রতিবন্ধী সেবাকেন্দ্রের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার ২০-২৫টি গ্রামের শারীরিক প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে একটি চিকিৎসক দল চিকিৎসা দেন। জেলা প্রতিবন্ধী সেবাকেন্দ্রের কনসালট্যান্ট মো. কামরুজ্জামান, শামিউল আহসান ও তোফাজ্জল হোসেন এ চিকিৎসা দেন।