সংক্ষেপ

চিকিৎসাসেবা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিনা মূল্যে দুস্থ রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ারের উদ্যোগে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজারে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার প্রাঙ্গণে এ সেবা দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা অচিন্ত্য কুমার নাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের নির্বাহী পরিচালক আবদুর রাজ্জাক প্রমুখ।