সংক্ষেপ

চিকিৎসাসেবা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী মডেল স্কুলে বগুড়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে গতকাল বিনা মূল্যে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি সামির হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল আলমের নেতৃত্বে ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ কর্মসূচির আওতায় হৃদ্রোগসহ বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র দেন। এ সময় বগুড়া জেলা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোস্তফা আলম, স্কুলের প্রতিষ্ঠাতা লিয়াকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।