চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে ১১৩ জনের চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে। বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির জেলা শাখা পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। শাখার সভাপতি আয়াজ উদ্দীনের তত্ত্বাবধানে ১৪, ১৫ ও ১৬ আগস্ট দিনব্যাপী এসব অস্ত্রোপচার করা হয়। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে দিকনির্দেশনা দিয়ে হাসপাতাল থেকে রোগীদের বিদায় দেওয়া হয়। এ উপলক্ষে আয়াজ উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল।