রাজশাহীর পুঠিয়ায় ভুল চিকিৎ সায় শিশুর মৃত্যুর অভিযোগে শিশুটির আত্মীয়স্বজন একজন পল্লি চিকিৎ সককে পিটুনি দিয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার হাতিনাদা গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটির নাম রোকসানা (১০)। সে তৃতীয় শ্রেণীতে পড়ত। তার বাবার নাম ফুয়াদ আলী। জানা গেছে, এক সপ্তাহ ধরে রোকসানা জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে নন্দনপুর বাজারে পল্লি চিকিৎ সক রাজ্জাকের চিকিৎ সালয়ে নেওয়া হয়। এ সময় রাজ্জাক ওই শিশুর শরীরে একটি ইনজেকশন দেন। এরপর শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুরে শিশুটি মারা যায়।