গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সামনে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন চিনিকলটির কর্মকর্তা-কর্মচারীরা। চিনিকলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করেন।
চিনিকলটির কর্মকর্তা-কর্মচারীরা গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, রংপুর চিনিকল আখচাষী ইউনিয়নের সভাপতি জিন্নাত আলী প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুন্সি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।