টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মন্দিরে চুরির চেষ্টার দায়ে গতকাল দুপুরে উজ্জ্বল মিয়া (৩০) নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও মো. মাসুম আহমেদ অাদালত পরিচালনা করেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কোদালিয়া গ্রামের উজ্জ্বল গতকাল সকালে উপজেলা সদরের বাইমহাটী পালপাড়া এলাকার ডিজনি ক্লাবের সর্বজনীন পূজামণ্ডপে চুরির চেষ্টা চালান। এ সময় এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।