রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকার এক বাসা থেকে গতকাল বুধবার ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক কামাল হোসেন বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে ওই বাসার বাসিন্দা অহিদুল ইসলাম দরজায় তালা দিয়ে অফিসে যান। সন্ধ্যা ছয়টার দিকে ফিরে এসে দরজার তালা ভাঙা দেখতে পান। ভেতরে ঢুকে দেখেন ওয়ারড্রোব তছনছ অবস্থায়। সেখানে রাখা ১০ ভরি স্বর্ণালংকার নেই। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।