সংক্ষেপ

চুলা বিতরণ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হওয়া ১২টি গ্রামের এক হাজার পরিবারের মধ্যে উন্নত কেরোসিনের চুলা, পাঁচ লিটার কেরোসিন ও ২০টি করে পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা আভাস ও অ্যাকশন এইডের উদ্যোগে গতকাল রোববার সকালে এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে সহায়তা করেন লালুয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি প্রাকটিশনারস প্লাটফর্ম (সিপিপি)। লালুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার।