চুয়াডাঙ্গা সদর উপজেলার বৃত্তিরদাড়ি গ্রাম থেকে গতকাল শুক্রবার শেখ আবদুস সাত্তার (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, সাত্তার চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (এম এল) আঞ্চলিক নেতা । সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, সাত্তার গত বছরের জুন মাসে তিতুদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউপির সদস্য আবদুস সামাদ হত্যা মামলায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।