চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে কাল শুক্রবার থেকে ছয় দিনব্যাপী নাট্যোৎসব শুরু হচ্ছে। চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োজন করেছে। উৎসবে চুয়াডাঙ্গাসহ ঢাকা, খুলনা, যশোর ও দর্শনার ছয়টি সংগঠন নাটক পরিবেশন করবে। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম জানান, উৎসবের পাশাপাশি কর্মসূচির ধারাবাহিকতায় এবারও তিনজনকে সম্মাননা জানানো হবে। উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় নাটক মঞ্চস্থ হবে।