পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল কুদ্দুস তাঁর কার্যালয়ে এ চেক বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন উপস্থিত ছিলেন। গত ২৩ জুলাই দিবাগত রাতে ইকড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত ১০ জন ব্যবসায়ীকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|