মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন সদরে আবদুল মতিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চারজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। আবদুল মতিন কল্যাণ ট্রাস্টের নির্বাহী প্রধান সেলিম আহমদ চৌধুরী গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে তাদের এ হুইলচেয়ার দেন। প্রতিবন্ধী হারুণ মিয়া, প্রমোদ দেবনাথ, স্বরজিনী নাথ ও খোদেজা বিবিকে একটি করে হুইলচেয়ার দেওয়া হয়। এ ছাড়া গতকাল একজন ক্যানসারে আক্রান্ত রোগীকে নগদ ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।