ছাতকে সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের ছাতকে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার দোলারবাজার ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বসন্তপুর গ্রামের ইছাক আলী ও পাশের জাহিদপুরের রফিক উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। গতকাল বেলা দুইটার দিকে এক পক্ষ বিবদমান জমির দখল নিতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হন।