সংক্ষেপ

ছাতা বিতরণ

কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের পেরপেটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০১ জন শিক্ষার্থীর মধ্যে ছাতা বিতরণ করা হয়েছে। ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন মজুমদার নিজ তহবিল থেকে শিক্ষার্থীদের মধ্যে ওই ছাতা বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ছাতা বিতরণ করার সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নেয়ামুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াদুদ মজুমদার ও শিক্ষানুরাগী সোহেল পারভেজ মজুমদার।