জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ওরফে টুকুকে বিস্ফোরকদ্রব্যের মামলায় এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।গতকাল গোয়েন্দা পুলিশ পল্টন থানার বিস্ফোরক মামলায় সুলতান সালাউদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। ছাত্রদলের প্রতিবাদ: গতকাল এক বিবৃতিতে সুলতান সালাউদ্দিনকে বারবার রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান।