জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি বজলুল করিম চৌধুরী, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক রাজিব আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসানসহ ১৭ নেতা জামিন পেয়েছেন।
গতকাল বুধবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আবেদনকারী পক্ষে মামলা পরিচালনায় আইনজীবী ছিলেন জয়নুল আবেদীন ও সগীর হোসেন।
পল্টন থানায় গত ২ এপ্রিল ও শাহবাগ থানায় ২৪ এপ্রিল করা পৃথক দুটি মামলায় ছাত্রদলের এসব নেতা জামিন পেয়েছেন।