ফেনীতে খালেদার যাত্রাবিরতি

ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

খালেদা জিয়া গতকাল শুক্রবার ঢাকা থেকে কক্সবাজারের রামু যাওয়ার পথে রাত নয়টায় ফেনী সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। এ সময় স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে স্লোগান দেওয়া ও শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে প্রথম দফা সংঘর্ষ হয়। এ সময় চারজন আহত হন। রাত ১০টার দিকে খালেদা জিয়া সার্কিট হাউস থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফা সংঘর্ষের সময় ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় পুলিশের দুই সদস্যসহ মোট ছয়জন আহত হন।