ছাত্রলীগের নেতাকে কুপিয়ে জখম

বরিশালে ছাত্রলীগের নেতা আশরাফুল হোসেন ভূঁইয়াকে (২০) কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে নগরের কাশিপুর এলাকায় আনসার ভিডিপি কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।আশরাফুল ২৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি মহানগর যুবলীগের সদস্য ও কাশিপুর এলাকার বাসিন্দা মাসুদ ভূঁইয়ার ছেলে। একই এলাকার আবুল হোসেন মুন্সী ওরফে জহিরের ছেলে মো. রনি মুন্সীর নেতৃত্বে আশরাফুলের ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আবুল হোসেন জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।