বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তারে গতকাল শুক্রবার অভিযান চালিয়েছে পুলিশ। মহানগর পুলিশের সহকারী কমিশনার এ এফ এম আনোয়ার হোসাইনের নেতৃত্বে কয়েকটি দল এ অভিযান চালায়। এ ব্যাপারে সহকারী কমিশনার আনোয়ার হোসাইন প্রথম আলোকে জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান, মিজানুর রহমান ও সমর দাসসহ ছাত্রলীগের কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালানো হয়। এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।