কুমিল্লা নগরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম আহসান হাবিব (৩৮)। তিনি একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ বেলা দেড়টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ভেতরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহসান হাবিব নিহত হন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।