খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলাবাগান এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রশিবিরের সভাপতিসহ ১৭ নেতা-কর্মীকে আটক করেছে। পুলিশ জানায়, নাশকতার অভিযোগে কলাবাগান এলাকা থেকে শিবিরের জেলা সভাপতি মিনহাজুল রহমান ও উপজেলা সভাপতি বেলাল হোসেনসহ ১৭ জনকে আটক করা হয়। পানছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।