ঢাকার নবাবগঞ্জ উপজেলার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. আসলাম (২০) নামের এক বখাটেকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন।