ছাত্রীকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় তিন অপহরণকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।রংপুরের সদর উপজেলার সদ্দপুস্করণী ইউনিয়নের বড়বাড়ী এলাকায় গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ওই ছাত্রী গতকাল বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের কাছাকাছি এলে একদল বখাটে ছাত্রীকে প্রাইভেট কারে তুলে (ঢাকা মেট্রো-ক-০৩-৭৯৯৪) অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মেয়েটি চিৎকার করতে থাকলে জনগণ ধাওয়া করে। কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে জনগণ প্রাইভেট কারটি আটক করে। এ সময় গাড়ির চালকসহ তিন অপহরণকারীকে জনগণ আটক করে। অপহরণকারীরা হলেন বড়বাড়ী এলাকার রুবেল মিয়া (১৮), একই এলাকার আবুল কালাম (১৯) ও গাড়িচালক শহরের ধাপ পাকারপাথা এলাকার মোস্তফা কামাল (২২)।