ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার রাতে দুই ছাত্রী লাঞ্ছনার ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আসামিরা হলেন জীবন, আজিজুল, সুমন, আলম, শাহীন, লিখন ও মুজাফফির। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কর্মচারী ভবন ও আশপাশের এলাকার বাসিন্দা।বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী ও আহত ছাত্ররা মামলা করতে অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ময়মনসিংহের কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে মামলা করি।’