ছাত্রী সেজে চার বখাটেকে পাকড়াও

কিশোরগঞ্জে গতকাল মঙ্গলবার ছাত্রীদের উত্ত্যক্ত কারার সময় অভিনব পন্থায় পুলিশ চার বখাটেকে গ্রেপ্তার করেছে। এরা হলেন সাইদুর রহমান পলাশ (২১), মাহাবুব (২০), রফিকুল ইসলাম (১৯) ও সাইফুল (১৭)। এঁরা সবাই শহরের নগুয়া এলাকার বাসিন্দা। পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে কয়েকজন নারী পুলিশ সদস্যকে ছাত্রীদের পোশাকে (স্কুল ড্রেস) শহরের হাসমতউদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় পাঠানো হয়। এ সময় বখাটেরা ওই পুলিশ সদস্যদের ছাত্রী ভেবে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। ছাত্রী সাজা পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ওই চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।