সংক্ষেপ

ছাদ থেকে পড়ে...

রংপুরে গতকাল সোমবার দুপুরে নির্মাণাধীন একটি বাড়ির ছাদ থেকে পড়ে জহুরুল ইসলাম (৫২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। জহুরুল ইসলামের বাড়ি নগরের মনোহরপুর এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের গুপ্তপাড়ায় চট্টগ্রামের যুগ্ম কর কমিশনার আমিনুল ইসলামের নির্মাণাধীন চারতলা বাড়ির নির্মাণকাজ করতে গিয়ে অসতর্কতাবশত ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই জহুরুল মারা যান।