ভারতের মন্ত্রিসভায় স্থলসীমান্ত বিল অনুমোদন হওয়ায় গতকাল মঙ্গলবার পঞ্চগড়ের ভারতীয় ছিটমহলগুলোতে উল্লাস করেছেন বাসিন্দারা। তাঁরা একে অপরকে মিষ্টিমুখ করান। আবেগে অনেকে কেঁদেই ফেলেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা ও সদর উপজেলায় ছোট-বড় ৩৬টি ভারতীয় ছিটমহল রয়েছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় জেলা শাখার চেয়ারম্যান মো. মফিদার রহমান বলেন, ‘এবার বুঝি নাগরিকত্ব পাব। পাব মৌলিক অধিকার। ছিটমহলের অধিবাসীরা শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ, যোগাযোগসহ সব সুবিধা পাবে।’