ছিনতাইকারীকে গণপিটুনি

চট্টগ্রাম নগরের বন্দর ফকিরহাট এলাকায় গতকাল বুধবার দুপুরে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
আহত দুই ছিনতাইকারী জাকির হোসেন ও মনির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে পাঠানো হবে বলে জানান বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।