ট্রাক ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারী পুলিশের হাতে আটক হয়েছেন। তাঁরা হলেন নাটোরের সিংড়া উপজেলার গোডাউনপাড়া গ্রামের সুজন মিয়া, একই উপজেলার বিজয়নগর গ্রামের শরিফুল ইসলাম ও বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামের বুলবুল ইসলাম। পুলিশ জানায়, শনিবার রাতে আদমদীঘি থেকে তাঁরা ট্রাক ছিনতাই করে রংপুরের যাচ্ছিলেন।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি