চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে নগরের বায়েজীদ বোস্তামী টেক্সটাইল গেট এলাকা থেকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ।
তাঁরা হলেন হামকা দলের সদস্য আলী রিয়াজ (২২), মিজান (১৯) ও লোকমান (২০)। এ সময় তাঁদের কাছ থেকে একটি এলজি, তিন রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়।