ঢাকার সাভারে গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামি বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পুলিশের চার কনস্টেবল ও দুজন আসামি আহত হন।
আশুলিয়া থানার ওসি মহোসিনুল কাদির বলেন, ঘটনার পর আসামিদের অন্য যানবাহনে করে আদালতে পাঠানো হয়।