চট্টগ্রামে ছয় ডাকাতকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, নজরুল ইসলাম, শাহাবুদ্দীন, আবু সালেহ, জিন্নাত আলী, শাহাদাত হোসেন ও আলমগীর।
গতকাল মঙ্গলবার জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক মমিন উল্ল্যাহ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের পিপি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ২০০৯ সালের ৩ মে সাতকানিয়া উপজেলার হাতিয়াপাড়া এলাকায় এলাহী বক্সের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। পালানোর সময় ছয় ডাকাত পুলিশের হাতে গ্রেপ্তার হন।