ছয় দফা দাবিতে সিটি ও পৌর কর্মচারীদের মানববন্ধন

পেনশন প্রথা চালু, সরকারি কোষাগার থেকে বেতন প্রদান, মাস্টাররোলের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, পোষ্যদের চাকরি নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে গতকাল বুধবার বাংলাদেশ সিটি করপোরেশন ও পৌর কর্মচারী ফেডারেশন দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:কুষ্টিয়া: দুপুর সাড়ে ১২টায় পৌরসভার প্রধান ফটকের সামনে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন পৌরসভার মেয়র আনোয়ার আলী। বক্তব্য দেন বাবু নারায়ণ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। চুয়াডাঙ্গা: বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর ভবনের প্রধান ফটকের সামনে পৌরসভার কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।