ছয় দিন পর জাতীয় সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় আবার শুরু হচ্ছে। এর আগে ২৩ মে রাতে অধিবেশন মুলতবি করা হয়েছিল। ২২ মে নবম জাতীয় সংসদের এ অধিবেশন শুরু হয়। তবে প্রধান বিরোধী দল বিএনপি সংসদের চলতি অধিবেশনে এখনো যোগ দেয়নি।আগামী ৯ জুন চলতি অধিবেশনেই ২০১১-১২ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। পাস হবে ৩০ জুন। বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী এ অধিবেশনেই পাস হবে বলে জানা গেছে। সংসদের চলতি অধিবেশন মধ্য জুলাই পর্যন্ত চলবে বলে জানা গেছে।