রাজধানীর কামরাঙ্গীরচরে একটি এমব্রয়ডারির ছোট কারখানায় অগ্নিকাণ্ডে ঘুমন্ত ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁরা চিকিৎসাধীন। শুক্রবার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন নাজমুল, সুমন, শাকিল, মনির হোসেন, আশিক ও আহসান। এর মধ্যে নাজমুলের শরীরের ৫২ শতাংশ, সুমনের ৫৮, শাকিলের ৭২, মনিরা হেসেনের ৪৮, আশিকের ২০ শতাংশ এবং আহসানের ৬৬ শতাংশ দগ্ধ হয়েছে।