জনপ্রশাসনে ৮৭৩ কর্মকর্তার পদোন্নতি

জনপ্রশাসনে উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ে তিন স্তরে আরও প্রায় ৮৭৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। সাম্প্রতিক সময়ে একসঙ্গে এত পদোন্নতি আর হয়নি।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ৩৪৩ কর্মকর্তা উপসচিব, যুগ্ম সচিব পদে ২৯৯ জন ও অতিরিক্ত সচিব পদে ২৩১ জন পদোন্নতি পেয়েছেন।