ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লেখক মোহীত উল আলমের জন্মদিন আজ ১৩ ডিসেম্বর। ১৯৫২ সালের এই দিনে তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে ময়মনসিংহের সাংস্কৃতিক সংগঠন ‘চন্দ্রাবতীর সন্তানেরা’ শহরের ছোট বাজার গ্রিনলিফ অ্যাসোসিয়েট কার্যালয় মিলনায়তনে আজ বিকেল চারটায় কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ময়মনসিংহ অফিস