নারায়ণগঞ্জে পুলিশের তথ্যদাতা শাওন হত্যা মামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তুহিন। গতকাল মঙ্গলবার তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এর আগে সৌরভ ও শুভ নামের আরও দুই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। গত রোববার রাতে ফতুল্লার পঞ্চবটীর গুলশান রোড এলাকা থেকে তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। ২৪ মে শাওনের লাশ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি