সংক্ষেপ

জরিমানা আদায়

মাদক সেবনের দায়ে কুমিল্লার দাউদকান্দিতে জামাল হোসেন (২৬) নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার আদালত পরিচালনা করেন দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এ এইচ এম মাহফুজুর রহমান। দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) তানজিল আহমেদ বলেন, গত মঙ্গলবার বিকেলে গাঁজা সেবনের সময় জামালকে দাউদকান্দির গৌরীপুর এলাকা থেকে আটক করা হয়।