নিষিদ্ধ জালে মাছ শিকার করার দায়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় তিনজন জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই তিন জেলে হলেন সুজন মিয়া, শাহ আমিন ও আমির আলী। গতকাল শুক্রবার নির্বাহী হাকিম মোহাম্মদ নাজমুল হক ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, পুলিশের সহায়তায় গতকাল দুপুর ১২টায় উপজেলার কাইঞ্জা হাওর ও কংস নদে অভিযান চালানো হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।