সংক্ষেপ

জরিমানা আদায়

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ওজনে কম দেওয়ার অপরাধে পাঁচ ফল ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে ইউএনও ও আদালতের নির্বাহী হাকিম এ জেড এম শরীফ হোসেন এ আদেশ দেন। ব্যবসায়ীরা হলেন ঝিনাইগাতী সদরের শাহিন মিয়া, আয়নাল হক, নিজাম মিয়া, রেজাউল করিম ও ফরিদ মিয়া। ইউএনও বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।