চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার বিবিরহাটে পরিচালিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নির্বাহী হাকিম এসব জরিমানা আদায় করেন। একই সময় মাদক বিক্রি ও সংরক্ষণের দায়ে এক নারীকে এক বছরের দণ্ড দেওয়া হয়েছে।