সংক্ষেপ

জরিমানা

দোকানের বাইরে অবৈধভাবে অতিরিক্ত জায়গা দখল করে ব্যবসা করায় চট্টগ্রামের আনোয়ারার ১২টি দোকানে অভিযান চালিয়ে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চাতরী চৌমুহনী বাজারে এ অভিযান চালানো হয়। জানা গেছে, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখ ফরিদ আহমদ গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।