গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে গতকাল বিকেলে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফলে ফরমালিন দেওয়ার অভিযোগে তাঁদের জরিমানা করা হয়। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আলমের নেতৃত্বে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফলে ফরমালিন দেওয়ার অপরাধে ব্যবসায়ী হারেজ মিয়াকে ১০ হাজার, আবদুল বারেক ও শাহজাহান মিয়াকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। গাজীপুর প্রতিনিধি