জরিমানা

বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে তিন হাজার ২০০ টাকা জরিমানা করেছেন। আদালতের বিচারক ইউএনও হাফিজুর রহমান গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ অভিযান চালান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএসটিআইয়ের প্রধান প্রশিক্ষক আবদুল আউয়াল। ইউএনও হাফিজুর রহমান বলেন, ওজনে কম দেওয়ার অভিযোগে ধুনট বাজারের সরিষা তেলের মিলমালিক বেলাল হোসেন, আলতাব হোসেন ও জামিল হোসেনকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা ও একটি দইঘরের মালিককে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।