নরসিংদীতে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে আবদুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের শিল্পপ্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে এ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়। নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের শীলমান্দি এলাকার ওই প্রতিষ্ঠানটি পরিবেশের ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছে। পাশাপাশি কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) যন্ত্রটি সম্পূর্ণ অকার্যকর অবস্থায় ফেলে রাখা হয়েছে। এ অপরাধে তাঁদের জরিমানা করা হয়।