ফরিদপুরের সদরপুর উপজেলার দুই বেকারির মালিককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমান। আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার সদরপুর ও কৃষ্ণপুর বাজারে অভিযান চালিয়ে সদরপুর বাজারের ঢাকা বেকারির মালিক জাহাঙ্গীর হোসেন ও কৃষ্ণপুর বাজারের বনফুল বেকারির মালিক আক্তার হোসেনকে জরিমানা করা হয়। ফরিদপুর অফিস|