সংক্ষেপ

জরিমানা

নড়াইলের লোহাগড়া বাজারে ভেজাল দুধ বিক্রির দায়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার কুমার পাল এ আদালত পরিচালনা করেন। এ সময় লোহাগড়া স্যানিটারি পরিদর্শক মো. হাবিবুর রহমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তুষার কুমার পাল জানান, গরুর দুধে পানি মেশানোয় চরআড়িয়ারা গ্রামের রকিব শেখ ও চাচই গ্রামের তোরাবকে পাঁচ শ টাকা করে জরিমানা করা হয়েছে।